ডিজিটাল মেলা
লক্ষ্মীপুরের কমলনগরে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান মেলার উদ্বোধন করেন। উপজেলা কমপ্লেক্স চত্বরে উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আওয়াল। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসাইন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা অসীম কুমার নাগ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহেদ হোছাইন ফারুকী, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুনির হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা জোবেদা খানম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আলতাফ হোসেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কমলনগর উপজেলা শাখার সভাপতি মো. কামরুল হাছান প্রমুখ।