ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনব্যাপী ঢাকা বিভাগীয় ডিজিটাল মেলা ও সাত দিনব্যাপী ‘নারায়ণগঞ্জ উৎসব ২০১৬’ শুরু হচ্ছে আজ সোমবার। জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে এ মেলা চলবে ৬ এপ্রিল পর্যন্ত। মেলার ১৫৫টি স্টলে দেশের মোট ১৩টি জেলা অংশ নেবে। এ মেলায় ডিজিটাল প্রযুক্তির স্টল ছাড়াও ৬৫টি বইয়ের স্টল, জামদানি শাড়ি ও হস্তশিল্পের স্টল, চলচ্চিত্র উৎসব ও ফুড ফেস্টিভ্যাল থাকবে। গত রোববার ঢাকা বিভাগীয় ডিজিটাল মেলা ২০১৬ উপলক্ষে শহরের ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়াম আয়োজিত মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা।