ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় আজ শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী উদ্ভাবনী ডিজিটাল মেলা। এর আগে গত বুধবার ব্যাপক আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের ভোলার উন্নয়ন মেলা। সমাপনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আখতার। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার শিকদার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম প্রমুখ।