ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গতকাল শনিবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজাম্মেল হক। সোমবার পর্যন্ত এ মেলা চলবে। সরকারের বিভিন্ন দপ্তর মেলায় তাদের ডিজিটাল সেবার প্রদর্শনী করছে। ৩৫টি স্টলের মাধ্যমে মেলায় উপস্থিত দর্শনার্থীদের তাৎক্ষণিক সেবা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সাবেদুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।