ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। দিনাজপুর জেলা স্কুল প্রাঙ্গণে বেলা তিনটায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। গতকাল বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. গোলাম রব্বানী উপস্থিত ছিলেন। চারটি প্যাভিলিয়নে জেলা প্রশাসক কার্যালয়ের অধীন সব সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়াও বিজ্ঞান ও আইটি বিষয়ে কাজ করে এমন সংগঠনসহ ৪১টি প্রতিষ্ঠানের স্টল থাকবে। দিনাজপুর অফিস