ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে গতকাল রোববার তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও জেলা ব্র্যান্ডিং মেলা শুরু হয়েছে। সকাল ১০টায় শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণ ডিসি স্কয়ারে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হারুন অর-রশীদ। পরে জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) সাহেব আলী পাঠান, পৌর মেয়র শফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম মাতুব্বর প্রমুখ। মেলায় ৯১টি স্টল রয়েছে।