ডিজিটাল মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতিতে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা মেলার উদ্বোধন করেন। উপজেলা কমপ্লেক্স চত্বরে উপজেলা প্রশাসন ওই মেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আহসানুল হক। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ গোলাম মওলা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাদেক হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ফিরোজ, আলেকজান্ডার পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম প্রমুখ।