ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গতকাল বুধবার বিকেল থেকে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে৷ উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করেন ঢাকা-১ আসনের সাংসদ সালমা ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম খুরশিদ-উল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, ভাইস চেয়ারম্যান মহসীন রহমান আকবর প্রমুখ। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি