প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন৷ এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস প্রমুখ৷