ডিজিটাল মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। সিংড়া, বড়াইগ্রাম, নলডাঙ্গা ও লালপুর উপজেলায় এর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। সদর ও গুরুদাসপুরে উদ্বোধন করেন যথাক্রমে সাংসদ শফিকুল ইসলাম ও আবদুল কুদ্দুস। একই দিন নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ও ইন্টারনেট মেলার উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয় মঙ্গলবার সকাল ১০টায়। উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক।