প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আফতাব উদ্দিন সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক প্রমুখ।