প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনার উত্তর বাংলা কলেজে গতকাল বুধবার সার্বিক ডিজিটাল সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। এ উপলক্ষে কলেজের গুরু নানক লাইব্রেরির হলরুমে আলোচনা সভা হয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আলম। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মনওয়ারুল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নজরুল হক। উল্লেখ্য, এ কলেজটি ১৯৯৪ সালে উপজেলার কাকিনা ইউনিয়নে স্থাপন করেন স্কটল্যান্ডপ্রবাসী অর্থনীতিবিদ ও শিক্ষানুরাগী ড. মোজাম্মেল হক। দেশে-বিদেশে কলেজটির ব্যাপক সুনাম ও পরিচিতি রয়েছে।