ডিজিটাল সেন্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বিলুপ্ত গারাতী ছিটমহলে ডিজিটাল সাব-সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এর উদ্বোধন করেন। এ উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসকের সেমিনার কক্ষে প্রতীকী ডিজিটাল সেন্টার নির্মাণ করা হয়। এ সময় ওই এলাকা পরিদর্শনে আসা প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, বিলুপ্ত ছিটমহলের অধিবাসী এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।