ডিজিটাল সেন্টার উদ্বোধন করলেন মেয়র আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করেপারেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ১৫ নম্বর ওয়ার্ডের ডিজিটাল সেন্টার উদ্বোধন করেছেন। নগরবাসী এ সেন্টার থেকে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সেবা পাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের অধীনে ইউএনডিপি এর অর্থায়নে এ সেন্টার গড়ে তোলা হয়েছে। শহরের শায়েস্তা খান সড়কে গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় এর উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে শহরের ২৭টি ওয়ার্ডেই ডিজিটাল সেন্টার নির্মাণ করা হবে।
সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মইনুল ইসলাম বলেন, এসব সেন্টার থেকে নগরবাসী সাধারণ সুবিধা পাবেন। যেমন কম্পিউটারে কম্পোজ, লেমিনেটিং, প্রিন্ট, ছবি থেকে ছবি, প্লাস্টিক আইডি কার্ড, ভিজিটিং কার্ড করতে পারবেন। এ ছাড়া অনলাইনে পাসপোর্ট, ভিসা ও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা যাবে। পাশাপাশি জমির পর্চা উত্তোলন, জন্ম-মৃত্যুর নিবন্ধন ও ট্রেড লাইসেন্স নিবন্ধনের ফরম, বিবাহের সার্টিফিকেট তোলা যাবে। সেন্টারে এসব কাজ অনেক কম খরচে করা যাবে। মইনুল ইসলাম বলেন, এ সেবাগুলো পর্যায়ক্রমে শুরু হবে।