ডিজিটাল সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সভা-শোভাযাত্রার মধ্য দিয়ে ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আইটি শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক সভায় সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, তথ্যপ্রযুক্তির সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও ডিজিটাল বাংলাদেশ গড়তে পাঁচ বছর আগে বর্তমান সরকার ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেছে। জনগণ এখন সেখান থেকে বিভিন্ন ধরনের সেবা নিচ্ছে।
সভায় ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার সেরা উদ্যোক্তা হিসেবে তিনজন পুরুষ ও তিনজন নারীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।