ডিজির অপসারণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) ঈশ্বরদীর মহাপরিচালক (ডিজি) খায়রুল বাশারের অপসারণের দাবি জানিয়েছেন ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীরা। এ দাবিতে গত রোববার রাতে তাঁরা মানববন্ধন, পথসভা ও সংবাদ সম্মেলন করেন। ঈশ্বরদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকেরা অভিযোগ করেন, ডিজির বিভিন্ন অনিয়মের প্রতিবাদে এক মাস ধরে তাঁরা আন্দোলন করে আসছেন। গত ২৭ সেপ্টেম্বর ডিজি একদল সন্ত্রাসীর মাধ্যমে বিএসআরআইর কয়েকজন বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীকে হুমকি দেন। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএসআরআইর বিজ্ঞানী সমিতির আহ্বায়ক এস ইউ কে ইউসুফ জাই। সংবাদ সমেঞ্চলনের আগে ঈশ্বরদী শহরের প্রধান সড়কে মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য দেন বিজ্ঞানী খলিলুর রহমান, হাসিবুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক আলী রেজা, কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নূর মোহামঞ্চদ, সাধারণ সম্পাদক আকবর হোসেন, শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি রোস্তম আলী, সাধারণ সম্পাদক আবদুল আজিজ প্রমুখ।অভিযোগ অস্বীকার করে বিএসআরআইর ডিজি খায়রুল বাশার বলেন, ‘কয়েকজন বিজ্ঞানী ও কর্মকর্তা তাঁদের স্বার্থ হাসিলের জন্য আমার বিরুদ্ধে আন্দোলন করছেন।’সংবাদ সমেঞ্চলনে এস ইউ কে ইউসুফ জাই অভিযোগ করেন, ডিজির মানসিক অত্যাচারের কারণে প্রতিষ্ঠানের গবেষণাকাজ ব্যাহত হচ্ছে। অবিলম্বে ডিজিকে ঈশ্বরদী থেকে অপসারণ করা না হলে গবেষণা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড হুমকির মধ্যে পড়বে বলে আশঙ্কা করেন তিনি।