ডিজেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে গত রোববার দিবাগত রাতে এক হাজার লিটার চোরাই জ্বালানি তেল ডিজেল উদ্ধার করেছে কোস্টগার্ড। ওই সময় তেল বহনের কাজে ব্যবহূত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তীরে নৌকা ভিড়িয়ে পালিয়ে যায়।  নারায়ণগঞ্জ প্রতিনিধি