ডিজেল ওয়ার্কশপ থেকে তেল চুরি, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বতীপুরে রেলওয়ের ডিজেল ওয়ার্কশপ থেকে তেল চুরির সময় ছাবেদ আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাবেদ আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ডিজেল ওয়ার্কশপের দায়িত্বরত নৈশপ্রহরী শরিফুল ইসলামসহ আরও কয়েকজনকে আসামি করে পার্বতীপুর রেলওয়ে (জিআরপি) থানায় মামলা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রেলওয়ের ডিজেল ওয়ার্কশপের ভেতর থেকে প্রাচীরের ওপর দিয়ে ডিজেল পাচার করার সময় ছাবেদ আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্লাস্টিকের ক্যানে আট লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়। ওই থানার ওসি এমদাদুল হক বলেন, এ ঘটনায় শুক্রবার নৈশপ্রহরী শরিফুল ইসলাম, আনোয়ারুল, ছাবেদসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।