প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর শহরের পুরান বাজারের ১ নম্বর ঘাট এলাকায় পাচারের উদ্দেশ্যে ড্রাম ভর্তি করে জড়ো করা এক হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। নিয়মিত টহল পরিচালনার সময় গতকাল বুধবার ভোরে ঘাটে পরিত্যক্ত অবস্থায় ওই ডিজেল পাওয়া যায়৷ তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি৷ জব্দ করা ডিজেল সকালেই চাঁদপুর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়। কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লে. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷