প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪০০ লিটার চোরাই ডিজেলসহ রিয়াদ ও নিয়াজ নামের দুজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানার পুলিশ। গত সোমবার রাতে ফতুল্লার মেঘনা ডিপোর পাশে বুড়িগঙ্গা নদীতে নোঙর করা একটি জাহাজ থেকে তেল পাচারের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি আকতার হোসেন বলেন, রিয়াদ ও নিয়াজ চোরাই তেল সিন্ডিকেট চক্রের সদস্য।
নারায়ণগঞ্জ প্রতিনিধি