প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন, সিন্ডিকেট সদস্য এবং শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল গতকাল সোমবার ঘোষণা করা হয়েছে। আগামী ১২ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান। তফসিলে উল্লেখ করা হয়, আজ মঙ্গলবার খসড়া এবং ২৭ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৩১ মার্চ মনোনয়নপত্র গ্রহণ, বাছাই ও প্রার্থীদের বৈধ তালিকা প্রকাশ করা হবে। আর ১ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।