জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চারটি অনুষদের মধ্যে ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি’র ব্যানারে দুজন ও ‘সমিঞ্চলিত শিক্ষক পরিষদ’-এর ব্যানারে একজন প্রার্থী জয়লাভ করেন। তবে সমাজবিজ্ঞান অনুষদে উভয় পক্ষের একটি করে ব্যালট পেপার সম্পর্কে পরস্পরবিরোধী অভিযোগ ওঠায় ওই অনুষদের ফলাফল স্থগিত রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৪৬ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুজন করে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ব্যানারে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একটি অংশে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবুল হোসেন ও জীববিজ্ঞান অনুষদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল খায়ের নির্বাচিত হন।সমিঞ্চলিত শিক্ষক পরিষদের ব্যানারে বামঘেঁষা, বিএনপি ও আওয়ামীপন্থী শিক্ষকদের অপর অংশে কলা ও মানবিক অনুষদে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহামঞ্চদ কামরুল আহসান নির্বাচিত হন। সমাজবিজ্ঞান অনুষদে সমিঞ্চলিত শিক্ষক পরিষদের ব্যানারে অধ্যাপক সাজেদ আশরাফ করিম ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ব্যানারে অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আমির হোসেন উভয়েই ৫০টি করে ভোট পান। সমান ভোট পাওয়ায় নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক উভয় প্রার্থীর ব্যালট পেপার পুনরায় গণনা করেন। এ সময় তিনি সাজেদ আশরাফ করিমের পক্ষে ভোট দেওয়া একটি পেপারের ওপরের অংশে ছোট কালো দাগ দেখতে পান। পরে একইভাবে অধ্যাপক মো. আমির হোসেনের পক্ষে ভোট দেওয়া একটি ব্যালট পেপারের নিচের অংশেও দাগ রয়েছে বলে জানতে পারেন তিনি। এ ব্যাপারে উভয় পক্ষই ব্যালট পেপার সম্পর্কে পরস্পরবিরোধী অভিযোগ করে অপর পক্ষের ব্যালট পেপারটি বাতিলের দাবি জানান। বিষয়টি নিয়ে শিক্ষক ক্লাবেই উভয় প্রার্থীসহ তিনজন করে প্রতিনিধি নিয়ে সভা করেন নির্বাচন কমিশনার। পরে বিকেল চারটার দিকে তিনি তিনটি অনুষদের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং উভয় পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে সমাজবিজ্ঞান অনুষদের ডিন নির্বাচনের ফলাফল স্থগিত ঘোষণা করেন।