ডিন নির্বাচন ২৮ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের স্থগিত ডিন নির্বাচন ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। ২ আগস্ট ডিন নির্বাচন হওয়ার কথা থাকলেও ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।নির্বাচনে দুজন করে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে ডিন প্রার্থীদের নিয়ে সভা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে সভায় উপস্থিত ডিনদের সমঞ্চতিক্রমে এ তারিখ ঘোষণা করা হয়। ওই দিন সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এ নির্বাচন হবে। নির্বাচনে ৪৬৩ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।সমাজবিজ্ঞান অনুষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ডিন অধ্যাপক সাজেদ আশরাফ করিম ও অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আমির হোসেন। কলা ও মানবিকী অনুষদে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহামঞ্চদ কামরুল আহসান ও ইংরেজি বিভাগের শিক্ষক আহমেদ রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন। জীববিজ্ঞান অনুষদে প্রার্থী হয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল খায়ের। গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে প্রার্থী হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল হোসেন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার।