ডিনস অ্যাওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণাকর্মে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের দুই শিক্ষককে ‘ডিনস অ্যাওয়ার্ড-২০১৫’ প্রদান করা হয়েছে। গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল ফিজিক্যাল ও ম্যাথেমেটিক্যাল সায়েন্সেস এবং রসায়ন বিভাগের অধ্যাপক হাসান আহমদ কেমিক্যাল ও বায়োকেমিক্যাল সায়েন্সেস ক্যাটাগরি থেকে এ পুরস্কার অর্জন করেছেন। গতকাল মঙ্গলবার বিজ্ঞান অনুষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন দুই শিক্ষককে এ অ্যাওয়ার্ড প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস অরুণ কুমার বসাক।