প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় অবস্থিত ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গত বৃহস্পতিবার চার শিক্ষার্থীকে দ্বিতীয় ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওই চার শিক্ষার্থী হলেন তানজিনা আক্তার, ওমর খসরু, জয়নাল আবেদীন ও মো. রাসেল আহমেদ। এদের প্রত্যেককে ক্রেস্ট, সনদ ও পাঁচ হাজার টাকা দেওয়া হয়। বেলা তিনটায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য দেন রোটারি ক্লাবের গভর্নর দিলনাশি মোহসেন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাখন চন্দ্র বড়াল।