ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৩ শিক্ষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১-২০১২ শিক্ষাবর্ষে বিজ্ঞান গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের তিনজন শিক্ষক ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। গতকাল শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
ধান গবেষণায় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের জেবা ইসলাম, ডায়াবেটিস গবেষণায় জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের জেসমিন এবং থ্যালাসেমিয়া নিয়ে গবেষণায় একই বিভাগের মুস্তাক ইবনে আয়ুবকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।