প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড-২০১৬ লাভ করেছেন দুই শিক্ষক। ওই দুই শিক্ষক হলেন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ রাসেল কবির। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিজ্ঞান অনুষদের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন তাঁদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞান অনুষদের ডিন হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ ও ইউজিসি অধ্যাপক সুব্রত মজুমদার।