প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ১২৫ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেলেন। অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১২, ১৩ ও ১৪তম ব্যাচের বিবিএ এবং ১২তম ব্যাচের এমবিএ পরীক্ষায় ভালো ফল করায় তাঁরা এ পুরস্কার পেয়েছেন। গতকাল শনিবার অনুষদে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৯ জন বিবিএ পরীক্ষায় এবং ৫৬ জন এমবিএ পরীক্ষায় ভালো ফল করেছেন। অনুষদের ডিন জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন ও ডিনস অ্যাওয়ার্ড আয়োজক কমিটির আহ্বায়ক রাজিয়া বেগম উপস্থিত ছিলেন।