ডিপজলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলকে দুই দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ইসমাইল হোসেন এ আদেশ দেন।মিরপুর থানার পুলিশ ডিপজলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। আদালত রিমান্ড নামঞ্জুর করে দুই দিনের মধ্যে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। ডিপজলের আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, আসামি ডিপজল একজন সন্ত্রাসী। তাঁর ছত্রচ্ছায়ায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ছিনতাই, ডাকাতিসহ ত্রাসের রাজত্ব কায়েম করে। তাঁর কাছে আগ্নেয়াস্ত্র থাকার বিষয়ে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।