ডিপজলকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র অভিনেতা ও ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি করছে পুলিশ। মাঠে নেমেছে ১০টি দল। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টিকে তাঁরা প্রেস্টিজ ইস্যু হিসেবে নিয়েছেন।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, ডিপজলকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। শুক্রবার রাতভর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। বিভিন্ন সূত্র ধরে চলছে তাঁর খোঁজ।এদিকে, মহানগর পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি এখন পুলিশের প্রেস্টিজ ইস্যু। যে কেউ রাস্তায় সিগন্যাল মানবে না। আবার সেটা বললে পুলিশ পেটাবে, এটা যেন আর কখনো না ঘটে সে জন্যই এত মরিয়া হয়ে উঠেছে পুলিশ। তাঁকে ধরতে পুলিশ ও ডিবির ১০টি দল কাজ করছে বলে জানান তাঁরা।গত মঙ্গলবার সকালে গাবতলী এলাকায় সিগন্যালে গাড়ি আটকালে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করেন ডিপজল। পরে ওই ট্রাফিক সদস্য বাদী হয়ে দারুস সালাম থানায় একটি মামলা করেন।