ডিপজলের জামিন আবেদন নাকচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম তোফায়েল হাসানের আদালতে গতকাল রোববার জামিনের আবেদন করা হলে তিনি নাকচ করে দেন।পুলিশের কর্তব্যে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে ১ ডিসেম্বর ডিপজলকে একদিনের রিমান্ডের আদেশ দেন আদালত।আদালত সূত্র জানায়, গত ১৬ নভেম্বর রাজধানীর গাবতলীতে ট্রাফিক সিগন্যাল অমান্য করে যাওয়ার সময় গাড়ি আটকালে ডিপজল একজন ট্রাফিক কনস্টেবলকে মারধর করেন। পরে ওই ট্রাফিক কনস্টেবল মামলা করে। ১২ দিন পালিয়ে থাকার পর গত ২৮ নভেম্বর রাতে ডিপজল রাজধানীর দারুস সালাম থানায় আত্মসমর্পণ করেন।