ডিপিডিসি-প্রাইম ব্যাংক চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সঙ্গে প্রাইম ব্যাংকের একটি চুক্তি গতকাল বৃহস্পতিবার স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ডিপিডিসির গ্রাহকেরা প্রাইম ব্যাংকের সব শাখার মাধ্যমে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। চুক্তিতে স্বাক্ষর করেন ডিপিডিসির সচিব মোহাম্মাদ মুনীর চৌধুরী ও প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাবীবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল হাসান (অব.), প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।