ডিপিডিসির অভিযান, আড়াই লাখ ইউনিট বিদ্যুৎ চুরি রোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) চলমান স্পেশাল টাস্কফোর্সের অভিযানে ২ লাখ ৫৫ হাজার ইউনিট বিদ্যুৎ চুরির তথ্য উদ্ঘাটন করেছে এবং আড়াই কোটি টাকা বকেয়া আদায় করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ২২টি শিল্প, বাণিজ্যিক ও আবাসিক স্থাপনায় অভিযান চালিয়ে এ চুরি ধরার পাশাপাশি বকেয়া আদায় করা হয়।
ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্স প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বিত চারটি টিম শ্যামলী, আদাবর, নারায়ণগঞ্জ, পোস্তগোলা, শ্যামপুর, সিদ্ধিরগঞ্জ, শীতলক্ষ্যা, ফতুল্লা, সাতমসজিদ, মাতুয়াইল, লালবাগ, স্বামীবাগ এলাকায় আকস্মিকভাবে অভিযানগুলো চালায়। এ অভিযানে ১৭টি স্থাপনার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ছাড়া বিদ্যুৎ চুরির ঘটনায় প্রায় অর্ধকোটি টাকা জরিমানা আদায় করা হয়। বিদ্যুৎ খাতে দুর্নীতি বন্ধ এবং এ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন মুনীর চৌধুরী।