প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মস্থলে না থাকায় চট্টগ্রামে বিআরটিসির ডিপো ব্যবস্থাপক (পরিচালন) মো. কামরুজ্জামানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল শনিবার বিআরটিসি ডিপো আকস্মিক পরিদর্শনে গিয়ে এই কর্মকর্তাকে না দেখে মন্ত্রী এই নির্দেশ দেন।
মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল হাটহাজারীর ফতেয়াবাদে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন করেন। শহরতলীর অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত সড়কটি চওড়া করা হচ্ছে। ধীরগতিতে সড়কের সম্প্রসারণ কাজ চলছে। এ কারণে চট্টগ্রাম থেকে রাঙামাটি ও খাগড়াছড়ি পথের যাত্রীদের দুর্ভোগ কমছে না।
মন্ত্রী গতকাল সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন করে বলেন, আগামী বছরের মধ্যে এই সড়কের সম্প্রসারণ কাজ শেষ হবে। এরপর মানুষ সুফল পাবে। এ সময় মন্ত্রী ওই সড়ক লাগোয়া বিআরটিসি কার্যালয় পরিদর্শনে যান। সেখানে কামরুজ্জামানকে অনুপস্থিত দেখতে পান।