ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দফা দাবিতে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)। গতকাল বুধবার কাকরাইলে আইডিইবি ভবনে এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের পক্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান মাসব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেন। আইডিইবির দুটি দাবির একটি হলো ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন। অন্যটি হলো ইঞ্জিনিয়ারিং সার্ভিসকে দুটি ভাগে ভাগ করে ডিগ্রিধারীদের ডেস্কে এবং ডিপ্লোমাধারীদের মাঠপর্যায়ে নিয়োগ দেওয়া। সংবাদ সম্মেলনে বলা হয়, মাসব্যাপী কর্মসূচি পালনের পরও যদি সরকার দুই দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে পরবর্তী সময়ে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি।