ডিপ্লোমা পেশাজীবীদের মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দফা দাবিতে ডিপ্লোমা পেশাজীবী, শিক্ষার্থী ও শিক্ষকেরা গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাফর আহমদ।