ডিপ্লোমা প্রকৌশলীদের আন্দোলন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতনবৈষম্য নিরসনসহ দুই দফা দাবিতে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 
পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ। গতকাল রোববার দুপুরে কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ
কর্মসূচি ঘোষণা করেন সংগ্রাম পরিষদের সদস্যসচিব খন্দকার মাইনুর রহমান।
কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ। মাসব্যাপী
কর্মসূচিতে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় সংগ্রাম পরিষদের
আহ্বায়ক মো. ফজলুল হকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।