ডিপ্লোমা প্রকৌশলীদের আন্দোলন কর্মসূচি ঘোষণা
ডিপ্লোমা প্রকৌশলীদের তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) করার প্রতিবাদে এবং পলিটেকনিকের শিক্ষার্থীদের শতভাগ বৃত্তি প্রধান ও বৃত্তির টাকা বাড়ানোর দাবিতে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ)। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রস্তাবনা অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদমর্যাদা সুপারভাইজার নামকরণ করেছে গণপূর্ত মন্ত্রণালয়। এতে করে দেশের হাজারো ডিপ্লোমা প্রকৌশলীকে অপমান করা হয়েছে। তাই একজন প্রকৌশলীকে প্রকৌশলী বলা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সব সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করা হয়।সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাকাছাপের সদস্যসচিব কাউছার আহমেদ। এ ছাড়া সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম সদস্যসচিব কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক রাজিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।