ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা পরিবর্তন করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা পরিবর্তন করা হয়েছে মর্মে পত্রিকায় প্রকাশিত একটি ভুল তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে ছাত্ররা সড়ক অবরোধ করে।সরকারের পক্ষ থেকে জানানো যাচ্ছে, সরকার ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা পরিবর্তন করেনি এবং এ ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই। এ ধরনের মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। তথ্য বিবরণী।