ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশলীর সংজ্ঞা পুনর্নির্ধারণ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন সংশোধনের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন ডিপ্লোমা প্রকৌশলী, ছাত্র ও শিক্ষকেরা। সমাবেশ ও মিছিল থেকে এ ব্যাপারে সরকারকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণসহ দেশের সব জেলায় সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়। বিজ্ঞপ্তি।