ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ সমাবেশ
দুই দফা দাবিতে গত বুধবার রাজধানীর রাজউক ভবন ও ওয়াপদা ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ। দাবি দুটি হচ্ছে, দেশের প্রকৌশল কর্মক্ষেত্রের সুষ্ঠু কর্মপরিবেশ রক্ষা এবং উন্নয়ন-উৎপাদনের গতি সচল রাখার স্বার্থে ডিপ্লোমা প্রকৌশলীদের বেতনবৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়ন।
সমাবেশে সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফজলুল হক মল্লিক ও সদস্যসচিব খন্দকার মাইনুর রহমান অবিলম্বে দুই দফা দাবি বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। আরও বক্তব্য দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুল মোতালেবসহ ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন সংগঠনের নেতারা। একই দাবিতে গতকাল বৃহস্পতিবার ওয়াসা ভবন ও বিটিসিএল ভবন চত্বরে সমাবেশ করেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এ ছাড়া ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসূচিতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর ‘বাধা দেওয়া’র প্রতিবাদে বিকেলে পূর্ত ভবনে অবস্থান কর্মসূচি পালিত হয়। বিজ্ঞপ্তি।