ডিবি পরিচয়ধারী ছয় ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদমতলী এলাকা থেকে ডিবি পরিচয় দেওয়া ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ। পুলিশ বলছে, তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।
গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর আলম, মামুন হোসেন, আমিন গাজী, রনি¦মাহাবুব, ইব্রাহীম ও শাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার বিকেলে কদমতলী এলাকার আলম মার্কেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ওয়্যারলেস ও হ্যান্ডকাপ জব্দ করা হয়েছ। তাঁদের বিরুদ্ধ কদমতলী থানায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে ঢাকা শহর ও তার আশপাশের এলাকায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সামনে অবস্থান করে ব্যবসায়ীদের চিহ্নিত করতেন।