ডিবি পরিচয়ে অপহরণকালে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাঁকে আটক করা হয়।
আটক ডিবি পরিচয়ধারী উজ্জ্বল হোসেন (২৫) রাজশাহী নগরের বোয়ালিয়া থানার দড়িখড়বোনা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরুজ্জামান ক্যাম্পাসে ঢুকছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি ডিবি পরিচয় দিয়ে তাঁকে জোর করে মোটরসাইকেলে তোলার চেষ্টা করেন। এ সময় নুরুজ্জামানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে একজনকে ধরে ফেলেন।মতিহার থানার ওসি এ বি এম রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ মোটরসাইকেলসহ একজনকে আটক করে। অপরজন আগেই পালিয়ে গিয়েছিলেন। ওই শিক্ষার্থীর কাছে থাকা ল্যাপটপ ও মুঠোফোন ছিনতাইয়ের জন্য ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাঁকে তুলে নেওয়ারচেষ্টা করছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন উজ্জ্বল।