ডিবি পরিচয়ে ছিনতাই তিন যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পরিচয়ে সাধারণ মানুষকে গ্রেপ্তারের ভয় দেখানো ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে সায়েদাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া তিনজন হলো গাড়িচালক মোতালেব হোসেন, এনামুল হক ও জসীমউদ্দীন। এদের কাছ থেকে একটি মাইক্রোবাস, দুই জোড়া হাতকড়া, একটি ওয়্যারলেস, পুলিশ লেখা স্টিকার, কালো কাপড়, গজারির লাঠিসহ পুলিশ ও র্যাবের ব্যবহার করা বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।