ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে গতকাল শুক্রবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে গাড়ি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গাড়িটির মালিক এ টি মোস্তফা মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। মোস্তফার ছেলে জানান, স্বজনের মৃত্যুর খবর পেয়ে গতকাল ভোরে যশোর যাওয়ার উদ্দেশে বাসার গ্যারেজ থেকে গাড়ি বের করেন তিনি। পাশের গলিতে এক আত্মীয়ের বাসার সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন তিনি, তাঁর মা ও গাড়ির চালক। এ সময় একটি সাদা রঙের গাড়িতে চার-পাঁচজন এসে বলে, ‘এই গাড়িই তো মারছিল।’ লাঠি ও ওয়্যারলেস সেট হাতে থাকা লোকগুলো নিজেদের ‘ডিবি’ পরিচয় দিয়ে তাঁদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে। গাড়ির ভেতরে তল্লাশির কথা বলে একজন গাড়িটি চালাতে শুরু করে। ভোরের ফাঁকা রাস্তায় চালিয়ে গাড়ি নিয়ে উধাও হয়ে যায় দুর্বৃত্তরা। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন বলেন, দুর্বৃত্তদের ধরতে বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান চলছে।