ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে দুই প্রতারক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে শিল্প-কারখানার এক কর্মকর্তাকে আটক করে চাঁদা আদায়কালে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ ইয়ারদোস জানান, গতকাল বিকেল চারটায় কাঁচপুরে অবস্থিত সিনহা গ্রুপের রপ্তানিমুখী একটি শিল্প-কারখানার সহকারী ব্যবস্থাপক মনির হোসেন প্রতিষ্ঠানটি থেকে বের হলে কয়েকজন তাঁর পথরোধ করে। এ সময় তারা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে একটি সাদা মাইক্রোবাসে তাঁকে উঠিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। একপর্যায়ে প্রতারকেরা তাঁকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে আটকে রাখে।্রসন্ধ্যায় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার ও প্রতারক চক্রের দুই সদস্য আলী হোসেন ও কামাল হোসেনকে গ্রেপ্তার করে।