ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তিন লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীর একটি ইন্টারনেটের ব্যবসাপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাকে মারধর করে সোয়া তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিনেদুপুরে এ ঘটনা ঘটে।গতকাল বেলা একটার দিকে মধ্যবয়সী সাত ব্যক্তি সাদা পোশাকে নিজেদের ডিবি পুলিশ (মহানগর গোয়েন্দা পুলিশ) পরিচয় দিয়ে বনানীর ১৭ নম্বর রোডের একটি বহুতল ভবনের তৃতীয় তলায় ইন্টারনেট প্রতিষ্ঠান রেডিয়েন্ট কমিউনিকেশনে ঢোকে। একপর্যায়ে তারা প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক (বিপণন) সোহেল মল্লিককে মারধর করে। তারা ওই কর্মকর্তার কাছ থেকে ৫০ হাজার টাকা দামের মুঠোফোন ও ড্রয়ার থেকে সোয়া তিন লাখ টাকা ছিনিয়ে নেয়।