ডিবি পুলিশের এসআই ও পাঁচ কনস্টেবল বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় রূপলাল চৌহান নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক উপপরিদর্শক (এসআই) ও পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার সোহাগী বাজারে রূপলাল চৌহানের বাড়িতে হামলা হয়।সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন ময়মনসিংহ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও কনস্টেবল চান মিয়া, সিরাজ, আলীম উদ্দিন, হাসান ও স্টার ভৌমিক। ময়মনসিংহ ডিবি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, বরখাস্তকৃতদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।