ডিবি পুলিশের হাজতখানা থেকে আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাজতখানা থেকে আপেল মাহমুদ (২২) নামের এক আসামি পালিয়ে গেছেন। গত শুক্রবার রাতে হাজতখানার শৌচাগারের ভেন্টিলেটর থেকে এগজস্ট পাখা খুলে আসামি আপেল বাইরে বের হয়ে গা ঢাকা দেন। গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে ডিবি হাজতখানা অবস্থিত। সেখানে ওই টয়লেট দিয়ে আসামি কীভাবে পালিয়েছেন, তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। গোয়েন্দা হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে কনস্টেবল ইকবাল হোসেনকে সাময়িক বরখাস্ত এবং অন্য চারজনকে গাজীপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।আপেলের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ভিমপুকুর এলাকায়। তাঁর পিতার নাম রবিউল ইসলাম। টঙ্গীর ব্যবসায়ী গাজী হাসানকে হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গোয়েন্দা পুলিশ আপেলকে গ্রেপ্তার করেছিল। ১১ মে রাতে মধুমিতা সড়কের দরবার শরিফের পাশে নিজ বাসভবনের কাছে গাজী হাসান গুলিবিদ্ধ হন। গোয়েন্দা পুলিশ গত শুক্রবার রাজধানীর উত্তরা থেকে আপেল মাহমুদকে গ্রেপ্তার করে।গাজীপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।