ডিবির তিন ভুয়া কর্মকর্তা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি বিদেশি হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি ও দুটি মুঠোফোন সেটসহ গত সোমবার সন্ধ্যায় নড়াইল-যশোর সড়কের আবাদের মোড় থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) ভুয়া তিন কর্মকর্তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।আটককৃতরা হলেন যশোর অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের নূরনবী বিশ্বাস (২৪), নওয়াপাড়ার নাছির ফকির (৪৬) ও আবদুুর রহিম (২৪)। নড়াইল ডিবি পুলিশের উপপরিদর্শক মো. এনামুল হক বলেন, আটককৃতদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে এই মালামাল পাওয়া যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।